ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসির সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আওয়ামী লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসির সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
  • আপলোড তারিখঃ 21-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35198 জন
আওয়ামী লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসির সাক্ষাৎকারে  কথা  বলেন  প্রধান উপদেষ্টা   অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: আওয়ামী লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসির সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা  মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

 

আওয়ামী লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসির সাক্ষাৎকারে  কথা  বলেন  প্রধান উপদেষ্টা   অধ্যাপক মুহাম্মদ ইউনূস

 

ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারটিতে দেয়া  অংশ বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হলো...

বিবিসি: আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা। আপনি বলেছেন, এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশ গ্রহণমূলক হয়। কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে, আপনি আওয়ামী লীগকে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না। কেন?

 

অধ্যাপক মুহাম্মদ ইউনূস: আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না; সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছে। তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারবে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক।

 

বিবিসি: দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন।

অধ্যাপক ইউনূস: তাদের সিদ্ধান্ত নিতে  হবে  তারা ভোট দিতে চায় কি না…

 

বিবিসি: তারা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে কি না।

অধ্যাপক ইউনূস: যতক্ষণ পর্যন্ত তারা ভোটার — তাদের ভোট দেওয়ার স্বাধীনতা অবশ্যই আছে।

 

বিবিসি: কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া না  হয়।

অধ্যাপক ইউনূস: আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই।

 

বিবিসি: তাহলে আপনি বলছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে... পারবে 

অধ্যাপক ইউনূস: না, আগে একটা বিষয় পরিষ্কার করি — আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই । তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছি।

 

বিবিসি: যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত?

অধ্যাপক ইউনূস: সাময়িকভাবে। নির্বাচনে তারা থাকবে কি না, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

 

বিবিসি: তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে কিনা?

অধ্যাপক ইউনূস: আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়  তারাই সিদ্ধান্ত নিবে।

 

বিবিসি: আচ্ছা, যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আপনি দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত  তো আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান কিনা?

অধ্যাপক ইউনূস: বিচার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, এটা চলমান একটা প্রক্রিয়া। পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হোন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব — যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায়, সেটাই করা হবে। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া।

 

বিবিসি: কীভাবে তাকে ফিরিয়ে আনবেন? মানে, আপনারতো মোদির সঙ্গে অনেক দেখা হয়।

অধ্যাপক ইউনূস: আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে ফিরিয়ে আনা হবে । তাকে ধরে আনার কোনো ক্ষমতা  তো আমাদের নেই।

 

বিবিসি: কিন্তু আপনি যেসব অভিযোগ করেছেন, শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তার সহযোগীদের বিরুদ্ধেও, যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতিসহ আরও অনেক অভিযোগ আছে — এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদির ওপর বিরক্ত  হয়েছেন?

অধ্যাপক ইউনূস: তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর, তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশে ভাষণ দেয়, মিডিয়ার মাধ্যমে প্রচার করে।

 

বিবিসি: তাহলে আপনি মনে করেন ভারতকে আরও কিছু করা উচিত, যেন তিনি এই ভাষণগুলো না দিতে পারেন?

অধ্যাপক ইউনূস: সেটা আপনি বলছেন।

 

বিবিসি: অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলকে গ্রেপ্তার করা হয়। অনেকে প্রশ্ন তুলছে, আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন?

অধ্যাপক ইউনূস: এটা বলা লজ্জাজনক হবে। আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না, বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না। আপনি বোঝেন না আওয়ামী লীগ কী, আর অন্তর্বর্তী সরকার কী।

 

বিবিসি: এগুলো আমার কথা নয়, অনেকে বলছে।

অধ্যাপক ইউনূস: ঠিক আছে, কেউ বলেছে, কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন। তাই আমি বলছি  আপনার ধারণা  ঠিক নয়।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা