ঢাকা | বঙ্গাব্দ

আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ: ইএএসডির জরিপ

আগামী সংসদ নির্বাচনে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে এই জরিপের ফল প্রকাশ করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 206423 জন
আগামী সংসদ নির্বাচনে  বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ: ইএএসডির জরিপ ছবির ক্যাপশন: আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ: ইএএসডির জরিপ

আগামী সংসদ নির্বাচনে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে এই জরিপের ফল প্রকাশ করা হয়েছে।

ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার বিস্তারিত তুলে ধরেন  জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১ শতাংশ বিএনপিকে সমর্থন দেয়, যা পুরুষ ভোটারদের তুলনায় কিছুটা বেশি। সংস্থাটির মতে, নারী ভোটারদের মধ্যে বিএনপির প্রতি আস্থার মাত্রা তুলনামূলক শক্ত অবস্থান নির্দেশ করে।

চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপির প্রতি সর্বোচ্চ ৭৪ শতাংশ সমর্থন  আছে। তবে বরিশাল ও খুলনায় জামায়াত তুলনামূলক বেশি। বরিশালে ২৯ শতাংশ ও খুলনায় ২৫ শতাংশ মানুষ জামায়াতকে ভোট দিতে আগ্রহী করেছে। উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে জাতীয় পার্টি ৫.২ শতাংশ সমর্থন পেয়েছেন, যা অন্য বিভাগের তুলনায় বেশি। জাতীয় পার্টির সার্বিক সমর্থন ১.৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থন ০.১ শতাংশ আছে।

জরিপ প্রতিবেদনে বলা হয়, ‘নির্বাচনের পর কোন দল সরকার গঠন করবে’ প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করে, বিএনপি সরকার গঠন করবেন। ১৭ শতাংশ মনে করেন জামায়াত সরকার গঠন করতে পারে বলে মনে করেন। এনসিপির সরকার গঠনের সম্ভাবনার কথা বলেছেন ১ শতাংশের কিছু বেশি মানুষ।

‘আগামী নির্বাচনে কে জিতবে’ প্রশ্নে ৮০ শতাংশ বিশ্বাস করেন, তাদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থী জয়ী হবে। ১০  শতাংশ মনে করে জামায়াতের প্রার্থী জয়ী হতে পারেন। ১.৭ শতাংশ মনে করে এনসিপি প্রার্থী জিতবে এবং ১ শতাংশের কিছু বেশি মনে করে জাতীয় পার্টি জয়ী হতে পারেন।

জরিপে আওয়ামী লীগের পূর্ববর্তী ভোটারদের বর্তমান রাজনৈতিক আগ্রহ বিশ্লেষণ করা হয়েছে। জরীপে দেখা যায়, আওয়ামী লীগের সাবেক ভোটারদের ৯০  শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে চায়। ২৫ শতাংশ জানিয়েছেন তারা জামায়াতকে সমর্থন দিবে এবং ১৫ শতাংশ অন্যান্য দলকে ভোট দিতে আগ্রহী প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা