ঢাকা | বঙ্গাব্দ

জনদুর্ভোগ কমাতে এবং শহরের সৌন্দর্য রক্ষায় ঢাকার রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরানো নিয়ে তারেক রহমানের জরুরি নির্দেশনা

রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আগামী তিন দিনের মধ্যে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় জনদুর্ভোগ কমাতে এবং শহরের সৌন্দর্য রক্ষায় এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
  • আপলোড তারিখঃ 02-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 96528 জন
জনদুর্ভোগ কমাতে এবং শহরের সৌন্দর্য রক্ষায় ঢাকার  রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরানো নিয়ে তারেক রহমানের জরুরি নির্দেশনা ছবির ক্যাপশন: জনদুর্ভোগ কমাতে এবং শহরের সৌন্দর্য রক্ষায় ঢাকার রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরানো নিয়ে তারেক রহমানের জরুরি নির্দেশনা

রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আগামী তিন দিনের মধ্যে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় জনদুর্ভোগ কমাতে এবং শহরের সৌন্দর্য রক্ষায় এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। 

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সাধারণ রাজনৈতিক ও সাংগঠনিক প্রচারণামূলক সব সামগ্রী অপসারণ করা হলেও সদ্যপ্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে টানানো শোকবার্তা সম্বলিত ব্যানার ও পোস্টারগুলো এখনই সরানো হচ্ছে না। শোক পালনের অংশ হিসেবে এগুলো আরও কিছুদিন নির্ধারিত স্থানে বহাল রাখবে ।

ব্যানার-পোস্টার অপসারণের যৌক্তিকতা তুলে ধরে রুহুল কবির রিজভী জানায় অতিরিক্ত ব্যানার ও পোস্টারের কারণে শহরের নান্দনিকতা ও সৌন্দর্য ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

যত্রতত্র পোস্টার লাগানোর ফলে জনসাধারণের স্বাভাবিক চলাচলেও অনেক ক্ষেত্রে বিঘ্ন হয়েছে।

বিএনপি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে যেকোনো কর্মসূচি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রচারসামগ্রী নিজ উদ্যোগে সরিয়ে ফেলার চর্চা থাকবে।রাজধানী থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী তিন দিনের মধ্যে সারা দেশে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

দলের শীর্ষ নেতাদের নির্দেশে স্বেচ্ছাসেবক ও নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় আজ থেকেই এই অপসারণ কাজ শুরু করেছে। বিএনপি আশা করছে, এই উদ্যোগের ফলে নগরবাসী দীর্ঘদিনের দৃশ্যদূষণ থেকে মুক্তি পাবে এবং শহরগুলো ফিরে পাবে তার হারানো সৌন্দর্য।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা