বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এভারকেয়ার হসপিতালে।বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে । বুধবার থেকে শুক্রবার—৩১ ডিসেম্বর এবং আগামী ১ ও ২ জানুয়ারি পর্যন্ত এ শোক পালন করা হইবে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
মঙ্গলবার
(৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রীর
রাষ্ট্রীয় মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এর
আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা
জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ
দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
রাষ্ট্রীয় শোক পালনকালে দেশের সকল
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে
জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি মরহুমার আত্মার মাগফিরাত কামনায়
বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বেগম
খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন প্রভাবশালী নেতা হিসেবে
পরিচিত ছিলেন। তিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং
দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন।