ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে সার্বিকভাবে ভাল: ডা. জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সার্বিকভাবে স্থিতিশীল আছে বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানায়।
  • আপলোড তারিখঃ 18-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 57013 জন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে সার্বিকভাবে  ভাল: ডা. জাহিদ ছবির ক্যাপশন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে সার্বিকভাবে ভাল: ডা. জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সার্বিকভাবে স্থিতিশীল আছে বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানায়।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়া নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থা একই পর্যায়ে বজায় আছে।

ডা. জাহিদ হোসেন জানায়, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরবর্তীতে ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মেডিকেল বোর্ড প্রতিদিন তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। 

ডা. জাহিদ বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা গ্রহণ  করছেন। তবে তার বয়সজনিত কারণ এবং দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় শারীরিক জটিলতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে তিনি একটি কঠিন সময় পার করছে।

ডা. জাহিদ হোসেন আরও বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার কারণে হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা সেবায় কোনো ধরনের ব্যাঘাত  হচ্ছে না। 

উল্লেখ্য, অনেক দিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্যে আছে লিভারসংক্রান্ত জটিলতা, কিডনিসংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশন–জনিত সমস্যা।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
notebook

আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা