ঢাকা | বঙ্গাব্দ

নানা রকম বিতর্কের জন্ম দিয়ে নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম আলোচনায় আসছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর গত ২৪ ঘণ্টায় দেশটি কার্যত সরকারহীন অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণ নেয় নেপাল সেনাবাহিনী।
  • আপলোড তারিখঃ 11-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 62413 জন
নানা রকম বিতর্কের  জন্ম দিয়ে  নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি ছবির ক্যাপশন: নানা রকম বিতর্কের জন্ম দিয়ে নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম আলোচনায় আসছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর গত ২৪ ঘণ্টায় দেশটি কার্যত সরকারহীন অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণ নেয় নেপাল সেনাবাহিনী। 


কে এই সুশীলা কার্কি?
১৯৫২ সালের ৭ জুন নেপালের বিরাটনগরে জন্মগ্রহণ করেন সুশীলা কার্কি। রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেছে কার্কি ১৯৭২ সালে মহেন্দ্র মরাং ক্যাম্পাস থেকে বিএ ডিগ্রি এবং ১৯৭৫ সালে ভারতের বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। এরপর ১৯৭৮ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করে।

আইন পেশায় তার যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে, বিরাটনগরে। সুশীলা কার্কি ১৯৮৫ সালে সহকারী শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করে। ২০০৭ সালে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি পায়। এরপর ২০০৯ সালের ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টের অ্যাড-হক বিচারপতি এবং ২০১০ সালের ১৮ নভেম্বর থেকে স্থায়ী বিচারপতির দায়িত্ব পালন  করে  সুশীলা কার্কি।

২০১৬ সালের ১৩ এপ্রিল থেকে ১০ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হন সুশীলা কার্কি  এবং এরপর ১১ জুলাই ২০১৬ থেকে ৭ জুন ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন তিনি। সুশীলা কার্কির  বিচারিক সময়ে ট্রানজিশনাল জাস্টিস এবং নির্বাচনী বিরোধ সংক্রান্ত বেশ কিছু  অনেক  গুরুত্বপূর্ণ রায় দেন তিনি ।

তবে ২০১৭ সালে তার বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল, যা ব্যাপক জনদাবি ও আদালতের নির্দেশে পরে প্রত্যাহার করা হয়। সুশীলা কার্কি বিবাহবন্ধনে আবদ্ধ হন নেপালি কংগ্রেসের নেতা দুর্গা প্রসাদ সুবেদীর সঙ্গে। তাদের পরিচয় হয়েছিল বারাণসীতে পড়াশোনার সময়।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা