ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়ে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
  • আপলোড তারিখঃ 28-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15395 জন
ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়ে   ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে  যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ছবির ক্যাপশন: ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়ে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে  যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে যে আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত করে দিয়েছেন।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘বিশাল জয়’ হিসেবে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তি এবং অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ কার্যকরের যে উদ্যোগ নিয়েছে  ট্রাম্প, সে বিষয়ে এ মামলাটি হয়।


সুপ্রিম কোর্টের রুলিংয়ের ক্ষেত্রে রক্ষণশীল বলে পরিচিত বিচারকরা ট্রাম্পের পক্ষ নিয়েছে। তবে তারা বলেছে যে, তারা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের উদ্যোগের বিষয়টিতে দৃষ্টি দেননি, বরং তারা মোটা দাগে প্রেসিডেন্টের কার্যক্রমের ওপর আলোকপাত করেছে।


সুপ্রিম কোর্টের রুলিংয়ে বলা হয়েছে, দেশের আদালতগুলো অসাংবিধানিক বা বেআইনি মনে হলে প্রেসিডেন্টের কার্যক্রম স্থগিত করতে পারবে। তবে এটা হবে আরও বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যার অর্থ হলো প্রেসিডেন্ট তার কাজ চালিয়ে যাবার জন্য আরও সুযোগ পাবেন।


বিশেষজ্ঞরা বলছেন, এই আদেশের ফলে ভবিষ্যতে নির্বাহী আদেশে নেয়া পদক্ষেপগুলো চ্যালেঞ্জের ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং তাদের মতে এই আদেশেরও আইনি চ্যালেঞ্জ হবে।


ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, ওয়াশিংটনসহ বিভিন্ন জায়গায় মামলা করে, যার উদ্দেশ্য ছিলো প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশকে আটকে দেওয়া এবং প্রাথমিক পর্যায়ে তাই হয়। কিন্তু দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট এর সঙ্গে একমত হয়নি। তারা সুপ্রিম কোর্টে আপিল করে এবং তাতে তারা প্রাথমিক আদেশ সাংবিধানিক হয়নি বলে যুক্তি তুলে ধরে। শুক্রবার আদালত ট্রাম্প প্রশাসনের সঙ্গে একমত পোষণ করে নতুন আদেশ দেয়।


এদিকে শুক্রবারই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আদালতের আদেশের প্রশংসা করে জনান, এ সিদ্ধান্ত সংবিধানের জন্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও আইনের শাসনের জন্য অগ্রাহ্য করার চেষ্টা করে এবং দেশজুড়ে তার আদেশের বিষয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছিলো সেটি ছিলো ‘গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি’।

মূলত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার প্রথম দিনেই ট্রাম্প তার এজেন্ডা বাস্তবায়নে নির্বাহী আদেশ জারি শুরু করে।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা