ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে পরীক্ষা দিবে আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ

অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ার জন্য প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজর এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছেলি তারপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
  • আপলোড তারিখঃ 27-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11633 জন
অবশেষে পরীক্ষা দিবে  আলোচিত   এইচএসসি  পরীক্ষার্থী আনিসা আহমেদ ছবির ক্যাপশন: অবশেষে পরীক্ষা দিবে আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন)। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ার জন্য প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজর  এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছেলি তারপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।


এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, ‌‘মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হবে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।


উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার স্ট্রোক করা অসুস্থ  মাকে নিয়ে হাসপাতালে যান আনিসা আহমেদ নামে এক এইচএসসি শিক্ষার্থী। এজন্য পরীক্ষার হলে ঢুকতে দেরি হওয়ায়, প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় (বাংলা প্রথম পত্র) বসতে পারে নাই।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা