ঢাকা | বঙ্গাব্দ

জায়নবাদী শাসনব্যবস্থা স্বমূলে ধ্বংস করে বিজয়ের ঘোষণা দিলেন নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বৃহস্পতিবার (২৬ জুন) জাতির উদ্দেশে একটি টেলিভিশন বার্তা দেয়। তিনি জানান, 'আমি মিথ্যাচারী জায়নবাদী শাসনের ওপর বিজয়ের জন্য আমার অভিনন্দন । সব হৈচৈ আর দাবির মধ্যে, জায়নবাদী শাসনব্যবস্থা কার্যত ধ্বংস হয়েছে এবং ইসলামিক রিপাবলিকের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়েছে ।
  • আপলোড তারিখঃ 26-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15419 জন
জায়নবাদী শাসনব্যবস্থা স্বমূলে  ধ্বংস  করে  বিজয়ের ঘোষণা দিলেন   নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ছবির ক্যাপশন: জায়নবাদী শাসনব্যবস্থা স্বমূলে ধ্বংস করে বিজয়ের ঘোষণা দিলেন নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বৃহস্পতিবার (২৬ জুন) জাতির উদ্দেশে একটি টেলিভিশন বার্তা দেয়। তিনি জানান, 'আমি মিথ্যাচারী জায়নবাদী শাসনের ওপর বিজয়ের জন্য আমার অভিনন্দন । সব হৈচৈ আর দাবির মধ্যে, জায়নবাদী শাসনব্যবস্থা কার্যত ধ্বংস হয়েছে এবং ইসলামিক রিপাবলিকের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়েছে ।

তিনি আরও বলেছেন, 'মার্কিন শাসনের ওপর আমাদের প্রিয় ইরানের বিজয়ের জন্য অভিনন্দন। মার্কিন শাসন সরাসরি যুদ্ধে প্রবেশ করেছিল, কারণ তারা মনে করেছিল যে, যদি তারা এটি না করে, তাহলে জায়নবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তারা সেই শাসনকে বাঁচানোর চেষ্টায় যুদ্ধে প্রবেশ করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারে নাই।'

সর্বোচ্চ ধর্মীয় নেতার দফতরের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, শিগগিরই এ ইস্যুতে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়— অভিযোগ তুলে গত ১২ জুন দিবাগত মধ্যরাতে রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও।


জাতির উদ্দেশে ভাষণে ইরানের নেতা আরও বলেন, 'ইসলামিক রিপাবলিক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে একটি ভারী চপেটাঘাত করেছে। ইরান আল-উদেইদ এয়ার বেসে আক্রমণ করেছে এবং ক্ষতি সাধন করেছে, যা এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি।'


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
notebook

আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা